🎬YTAutoPilot
বাংলা ও ইংরেজি — দুই ভাষাতেই কাজ করে

ভিডিও আপলোড করুন, বাকিটা এআই করে দেবে

জেমিনি আপনার ভিডিও দেখে টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ লিখে দেয়। আপনি শুধু সময় ঠিক করে দিন — ইউটিউব নির্ধারিত সময়ে নিজেই পাবলিশ করবে।

কার্ড লাগবে না · নিজের ইউটিউব চ্যানেল যুক্ত করুন · যখন খুশি বন্ধ করুন

app.ytautopilot.com/dashboard/upload

আপলোড ও কিউ

৩টি ভিডিও প্রসেস হচ্ছে

  • ঢাকার ৫টি স্ট্রিট ফুড যেটা মিস করা যাবে নাপাবলিশড

    ৪১২ MB · কাল সকাল ১১:০০ · ১২টি ট্যাগ

    ইউটিউবে লাইভ হয়েছে ↗

  • একদিনে পুরো পুরান ঢাকা ঘুরে দেখলামআপলোড হচ্ছে

    ১.২ GB · কাল সন্ধ্যা ৭:০০

    ৬৮% — ইউটিউবে আপলোড হচ্ছে…

  • recipe-short-03.movবিশ্লেষণ চলছে

    ৮৬ MB

    ৪১% — জেমিনি ভিডিও বিশ্লেষণ করছে…

✨ এআই লিখেছে

টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ — ভিডিওটা দেখে

📅 নিজে থেকে পাবলিশ

আপনি ঘুমিয়ে থাকলেও নির্ধারিত সময়ে লাইভ

🔒 আলাদা অ্যাকাউন্ট

আপনার ভিডিও আর চ্যানেল শুধু আপনারই

কীভাবে কাজ করে

তিন ধাপ, তারপর আপনি ভুলে যেতে পারেন

ভিডিও আপলোড করুন

ড্র্যাগ করে ছেড়ে দিন — একসাথে কয়েকটাও চলবে। ফাইল সরাসরি স্টোরেজে যায়, তাই বড় ভিডিওতেও আটকায় না।

এআই মেটাডেটা লিখে দেয়

জেমিনি পুরো ভিডিওটা দেখে — শুধু ফাইলের নাম নয় — তারপর টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগ বানায় বাংলায় বা ইংরেজিতে।

সময় ঠিক করে দিন

কিউয়ের সব ভিডিওতে একসাথে সময় ছড়িয়ে দিন। ইউটিউব নির্ধারিত সময়ে নিজেই পাবলিশ করবে — আপনার কিছু করা লাগবে না।

ফিচার

যেসব জায়গায় সাধারণ টুল আটকে যায়

🇧🇩

বাংলা বুঝে, বাংলায় লেখে

ভিডিওতে বাংলা বললে টাইটেল-ডেসক্রিপশনও বাংলায় আসে। চাইলে ইংরেজিতে বা অটো-ডিটেক্টেও রাখা যায়।

🕚

বাংলাদেশ প্রাইম টাইম

সকাল ১১টা আর সন্ধ্যা ৭টা — এক ক্লিকে পুরো কিউ এই স্লটে বসে যায়। আপনার টাইমজোন অনুযায়ী হিসাব হয়।

🔑

নিজের জেমিনি কী

এআই চলে আপনার নিজের এপিআই কী দিয়ে, তাই খরচ আর কোটা আপনার নিয়ন্ত্রণে। কী এনক্রিপ্ট করে রাখা হয়।

📦

বাল্ক কিউ

একসাথে অনেক ভিডিও সারিতে রাখুন। ট্যাব বন্ধ করলেও কিউ থাকে — সার্ভারেই কাজ চলতে থাকে।

📺

একাধিক চ্যানেল

একটা অ্যাকাউন্ট থেকে কয়েকটা চ্যানেল চালান। প্রতিটা ভিডিওর জন্য আলাদা চ্যানেল বেছে নিন।

🛡️

কমপ্লায়েন্স ঠিক রাখে

“Made for kids” আর “AI-generated content” ডিক্লারেশন প্রতিটা আপলোডে পাঠানো হয় — ইউটিউবের নিয়ম মেনে।

অনুমতি ও নিরাপত্তা

চ্যানেলের কতটুকু অ্যাকসেস লাগে?

গুগলের OAuth দিয়ে সংযোগ হয় — আপনার পাসওয়ার্ড আমরা কখনো দেখি না। যেটুকু না হলেই নয়, ঠিক সেটুকুই চাওয়া হয়।

যা করতে পারবে

  • আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা
  • চ্যানেলের নাম আর ছবি দেখা (কোনটায় যাচ্ছে বোঝানোর জন্য)

যা করতে পারবে না

  • ভিডিও ডিলিট করা বা আগের ভিডিও বদলানো
  • কমেন্ট পড়া, লেখা বা মুছে ফেলা
  • সাবস্ক্রাইবার লিস্ট বা অ্যানালিটিক্স দেখা
  • আপনার জিমেইল, ড্রাইভ বা অন্য কোনো গুগল সেবায় ঢোকা

টোকেন এনক্রিপ্টেড

ইউটিউব টোকেন আর জেমিনি কী AES-256 দিয়ে এনক্রিপ্ট করে রাখা হয়। ডেটাবেস ফাঁস হলেও সেগুলো ব্যবহারযোগ্য নয়।

অ্যাকাউন্ট আলাদা

প্রতিটা ইউজারের ভিডিও, চ্যানেল আর হিস্ট্রি ডেটাবেস লেভেলে আলাদা করা — একজন আরেকজনেরটা দেখতে পায় না।

যখন খুশি বন্ধ

ড্যাশবোর্ড থেকে এক ক্লিকে চ্যানেল ডিসকানেক্ট করুন, অথবা গুগল অ্যাকাউন্ট সেটিংস থেকেই অ্যাকসেস তুলে নিন।

প্রাইসিং

যত ভিডিও, তত দাম

এআই চলে আপনার নিজের জেমিনি কী দিয়ে — সেই খরচ গুগল সরাসরি নেয়, আমরা তার উপর কোনো মার্জিন বসাই না।

Free

Try the AI pipeline on a couple of videos each month.

ফ্রি

  • মাসে ২টি ভিডিও
  • ১টি চ্যানেল
  • একসাথে টি কাজ
  • এআই টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগ
  • অটোমেটিক শিডিউলিং
ফ্রি শুরু করুন
সবচেয়ে জনপ্রিয়

Starter

For a single creator publishing on a regular schedule.

৳৪৯৯/মাস

  • মাসে ১৫টি ভিডিও
  • ২টি চ্যানেল
  • একসাথে টি কাজ
  • এআই টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগ
  • অটোমেটিক শিডিউলিং
Starter নিন

Pro

For agencies and multi-channel operators.

৳১৪৯৯/মাস

  • মাসে ৬০টি ভিডিও
  • ৫টি চ্যানেল
  • একসাথে টি কাজ
  • এআই টাইটেল, ডেসক্রিপশন ও ট্যাগ
  • অটোমেটিক শিডিউলিং
Pro নিন

বিকাশ, নগদ, রকেট ও কার্ডে পেমেন্ট। অটো-রিনিউ নেই — মেয়াদ শেষের আগে জানিয়ে দেওয়া হবে।

সাধারণ প্রশ্ন

যা জিজ্ঞেস করা হয়

জেমিনি এপিআই কী কেন লাগে?

ভিডিও বিশ্লেষণ করে টাইটেল-ট্যাগ বানানোর কাজটা গুগলের জেমিনি করে, আর সেটার খরচ আছে। আপনার নিজের কী ব্যবহার করলে সেই খরচ আপনার নিজের গুগল অ্যাকাউন্টে যায় — আমরা তার উপর দাম বসাই না, আর আপনি চাইলে যেকোনো সময় কী বদলাতে বা সরিয়ে ফেলতে পারেন। aistudio.google.com থেকে ফ্রিতেই কী পাওয়া যায়।

মাসে ভিডিওর সংখ্যা সীমিত কেন?

ইউটিউব তাদের এপিআইতে প্রতিদিনের জন্য নির্দিষ্ট কোটা দেয়, আর একটা আপলোডে সেই কোটার বড় অংশ খরচ হয়। তাই যতটা আমরা সত্যিই দিতে পারি, প্ল্যানে ঠিক ততটাই লেখা আছে — “আনলিমিটেড” লিখে পরে আটকে দেওয়ার চেয়ে এটা ভালো। কোটা বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন, অনুমোদন পেলে সীমাও বাড়বে।

শিডিউল করা ভিডিও কি সময়মতো যাবে?

যাবে। ভিডিওটা এখনই ইউটিউবে প্রাইভেট হিসেবে আপলোড হয়ে যায়, শুধু পাবলিশের সময়টা সেট করা থাকে — তারপর ইউটিউব নিজেই নির্ধারিত সময়ে সেটা পাবলিক করে। মানে সেই সময়ে আমাদের সার্ভার বা আপনার ইন্টারনেট চালু থাকার দরকার নেই।

এআইয়ের লেখা টাইটেল পছন্দ না হলে?

পাবলিশ করার আগে সবকিছু আপনি এডিট করতে পারবেন — টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ক্যাটাগরি, সময়। আবার চাইলে “Re-analyze” চেপে এআইকে নতুন করে লিখতেও বলতে পারেন।

আমার ভিডিও ফাইল কি আপনাদের কাছে থেকে যায়?

না। ইউটিউবে আপলোড শেষ হওয়ার সাথে সাথেই আমাদের স্টোরেজ থেকে ফাইলটা মুছে ফেলা হয়। যেসব ভিডিও কখনো পাবলিশ করা হয়নি, সেগুলোও কয়েক ঘণ্টা পর অটোমেটিক মুছে যায়।

সাবস্ক্রিপশন বাতিল করলে কী হয়?

যে সময়টুকুর জন্য টাকা দিয়েছেন, সেটুকু পুরোটাই ব্যবহার করতে পারবেন — মেয়াদ শেষে ফ্রি প্ল্যানে নেমে আসবেন। আপনার পাবলিশ করা ভিডিও বা হিস্ট্রি কিছুই মুছে যায় না।

পরের ভিডিওটা নিজেই পাবলিশ হোক

ফ্রি প্ল্যানে কার্ড লাগে না। চ্যানেল যুক্ত করে আজই প্রথম ভিডিওটা শিডিউল করে দেখুন।